
মোঃ মাসুদ রানা রাশেদ: রমজানের টানা ৩০দিন সিয়াস সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে। শুক্রবার (১৪ মে) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।
ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-নির্ধন, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন।
ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা জামে মসজিদে নামায় আদায় করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হয়রত আলী, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ধর্মপ্রাণ মুসলমান গণ নামাজ আদায় করেন। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা শফিকুল ইসলাম।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার