হোম » প্রধান সংবাদ » চাটখিলে এতেকাফকারিদের আর্থিক ও পোশাক দিয়ে সম্মাননা প্রদান

চাটখিলে এতেকাফকারিদের আর্থিক ও পোশাক দিয়ে সম্মাননা প্রদান

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): আরবি হিজরি সালের ১২ মাসের মধ্যে বিশেষ একটি মাস রয়েছে তার মধ্যে অন্যতম রমজান মাস। আর এই রমজানের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য।

রমজানের আত্বশুদ্ধির মাস হিসেবে রয়েছে অনেক বিশেষ ইবাদত যেমন – রোজা, সেহরির ইফতার, তারাবী সালাত, যাকাত, ফেতরা সহ অনেক আমল করার সুযোগ। রমজানের শেষ ১০ দিনের রয়েছে বিশেষ ইবাদতের সুযোগ এতেকাফ।

এতেকাফের অনেক গুরুত্ব রয়েছে যেমন – তিনি ইবাদতের মশগুল থেকে শবেকদরের বিজোড় রাত্রি গুলোর ইবাদত করতে পারেন। যে রাতটিকে বলা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ রাত। উল্লেখ্য যে বিজোড় রাত্রি গুলোর মধ্যে রয়েছে পবিত্র কোরআন নাযিলের রাত।

যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ উল্লা মিজান, মো: আহসান উল্লা ও যুক্তরাষ্ট্র প্রবাসী নুর আলমদের সহযোগিতায় প্রতি বছরের মত এবারও এই এতেকাফকারিদের আর্থিক অনুদান ও ঈদের পোশাক বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার বাদ যোহর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া ও সানোখালি গ্রামের কয়েকটি জামে মসজিদের এতেকাফকারি ও ইমাম মুয়াজ্জিনদের হাতে নগদ অর্থ ও ঈদের পোশাক তুলেদেন। এ ছাড়া স্বেচ্চাসেবী সংগঠন “মানব সেবা সংঘ” (সিংবাহুড়া) এর পক্ষ থেকে এতেকাফকারিদের আর্থিক অনুদান দিয়ে সম্মানিত করেছেন।

উপস্থিত ছিলেন সিংবাহুড়া শাহী ঈদগাহ জামে মসজিদের খতিব, মাওলানা মাহাবুবর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, আবদুল ওহাব, তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!