
বরগুনা প্রতিনিধি: গরুর বাছুরে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে বুধবার সকাল ১০ টার দিকে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। জানাগেছে, উপজেলার উত্তর তারিকাটা গ্রামের মোশাররফ সিকদারের ক্ষেতের মুগডাল দেলোয়ার সিকদারের একটি গরুর বাছুওে (বাচ্চা) খাচ্ছিল। ওই গরুর বাছুর.
মোশাররফ সিকদার তাড়িয়ে দেয়। এ নিয়ে মোশাররফ সিকদার ও দেলোয়ার সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের নারীসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত মোশাররফ সিকদারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোঃ শাহ আলম সিকদার, দেলোয়ার সিকদার ও শানু সিকদারকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত আল আমিন ও মাহমুদাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার