
মোঃ মমিন হোসেন, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি গ্রামের কৃতি সন্তান কালিহাতী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও লেগুনা শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখা’র সভাপতি জনাব মোঃ আব্দুল লতিফ মোল্লা সকল শ্রমিকদের উদ্দেশ্যে আজ ১লা মে মহান মে দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি জানান, আমেরিকার সিকাগু শহরে শ্রমিকরা তাদের নিজ অধিকার আদায়ের জন্য এই দিনে আন্দোলন সংগ্রাম করেন। তৎকালীন সেই দেশের সরকার শ্রমিকদের নির্বিচারে হত্যা করে। সেই দিনের
স্মরণে আমরা প্রতি বছর ১লা মে মহান শ্রমিক দিবস হিসেবে এই দিনটি পালন করে থাকি। কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারিতে অহসায় শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে হতদরিদ্র শ্রমিকদের মাঝে সহায়তা প্রদান করেছি। সর্বশেষ তিনি সকল শ্রমিকদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী