
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে মুলিবাড়ী গুচ্ছ গ্রাম, দুখিয়াবাড়ী চর পাড়ার ৪৭৫ জন অসহায় মহিলার মাঝে ঈদ উপহার শাড়ি ও ১২০ জন শ্রমিকের মাঝে লুঙ্গি বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা ১০নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নবীদুল ইসলাম। শনিবার (০১মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত নিজস্ব অর্থায়নে সয়দাবাদ ইউনিয়নের- মুলিবাড়ী গুচ্ছ গ্রাম,
দুখিয়াবাড়ী চার পাড়ার ৪৭৫ জন অসহায় মহিলার মাঝে ঈদ উপহার শাড়ি ও ১২০ জন শ্রমিকের মাঝে লুঙ্গি নিজ হাতে বিতরণ করেন। এসময় আলহাজ্ব মো: নবীদুল ইসলাম বলেন, যতদিন বেচে আছি দুখি মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে চাই। সয়দাবাদ ইউনিয়ন বাসীর সেবা করায় আমার মূল উদ্দেশ্য। এছাড়াও কোভিড-১৯ এর ২য় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। তাই করোনাভাইরাস মোকাবেলায় সর্বচ্চ সর্তকতা অবলম্বন করে এবং স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখে চালা
চল করতে হবে বলে পরামর্শ দেন। এলাকাবাসী বলেন, সয়দাবাদ ইউনিয়নবাসীর কাছে আলহাজ্ব মো: নবীদুল ইসলাম একজন মানবিক মানুষ। সে সব সময় অসহায় দূস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আলহাজ্ব মো: নবীদুল ইসলাম এলাকার অসহায় মানুষের সেবা করে আসছে। করোনার এই দূদিনেও ঘর বন্ধি খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে প্রচুর পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করেছে বলে জানান ইউনিয়নবাসী।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন