
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় এসএসসি-২০০০ ব্যাচ “কিংবদন্তী”র পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের ইফতারী, জুস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই শ্লোগানে সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও “কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি জেলা প্রশাসকের সহধর্মীনী ও মহিলা
ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমদুন্নবী রাজা, বিশ্বনাথ রায়, জুয়েল আলম, কিংবদন্তী, এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁওয়ের সদস্য কলি শারমিন, শাওন তালুকদার, শাফকাত জাহান খুশি, কামরুজ্জামান কামু, মনিরুল ইসলাম, আরিফ, শাহজাহান কবির বাবু, সেলিম রেজা, রিয়াজুল ইসলাম রিয়াজ, ফারজু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। তবে উপস্থিত থাকতে না পারলেও “কিংবদন্তী”
এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁওয়ের সকল সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় দেড় শতাধিক অসহায়, দুস্থ ও রোজাদার ব্যক্তির মাঝে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে উন্নত মানের ইফতার, মাস্ক, জুস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি সারা দেশেই “কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের আয়োজনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা হয়ে আসছে বলে জানান সদস্যরা। এর পর ঠাকুরগাঁও জেলায় নতুন কিছু সামাজিক ও উন্নয়নমূলক এবং ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান তারা।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা