
আওয়াজ অনলাইনঃ সাংবাদিকদের সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী এই বরাদ্দ দিয়েছেন।
এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো