
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মাঝে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সোমবার(২৬ এপ্রিল) বিকালে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি সার্বিক সহযোগিতায় শহরের পুরাতন ব্যাসস্ট্যান্ড এলাকায় ৫০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মির্জা আসিফ মাহমুদ সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান