
রায়হানুল ইসলাম: সদরের ১নং ফাঁপোড় ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক আজ (26.04.21) বেলা ১২টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না–রাজেউন)। তিনি জেলা আওয়ামী লীগেরতর্মান কমিটির সদস্য ছিলেন। এর আগে আব্দুর রাজ্জাক বগুড়া সদর উপজেলা যুবলীগ-এর সাধারণ সম্পাদক পদে দীর্ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি সদরের কৈচড়
পূর্পাড়ার আনিছুর রহমানের পুত্র। তিনি স্ত্রী ১পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সর্স্তরের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীরা এক নজর দেখতে ছুটে যান। মরহুমের নামাজে জানাযা আজ রাত ১০টায় নিজবাসভবনে অনুষ্ঠিত হবে বলে েফাঁপোড় ইউনিয়ন আওয়া্মী লীগের সভাপতি রাজু মন্ডল জানিয়েছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া