
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে রাকিব তালুকদার (১৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে। রাকিব ওই গ্রামের মোঃ আশ্রাব আলী তালুকদারের পুত্র। সংশ্লিষ্ট ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার তার কর্তন করা একটি শিরিশ গাছ করাত কলে নিয়ে যাওয়ার জন্য রাকিবের সহযোগীতা চায়। রাকিব তার সহযোগীদের নিয়ে গাছটি গাড়ে তুলে রাস্তায় নেয়ার সময় পিছলে পড়ে যায়। এসময় রাকিব ওই গাছের নীচে চাপা পড়ে মাথায় আঘাত খায় এবং ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রাকিব সুন্দরবনের একজন পেশাদার জেলে। শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু অসাবধানতা বসত ঘটনাটি ঘটেছে এবং কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া