হোম » প্রধান সংবাদ » ফুলছড়ির মদনের পাড়ায় জোরপর্বক জমি দখলের চেষ্টা : থানায় অভিযোগ

ফুলছড়ির মদনের পাড়ায় জোরপর্বক জমি দখলের চেষ্টা : থানায় অভিযোগ

শাহজাহান সিরাজ : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া এলাকায় আধা পাকা ধানের জমিতে রাতের আধারে বিট বালু ফেলেজোরপুর্বক দখলের চেষ্টা ঘটনায় থানায় অভিযোগ। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, কঞ্চিপাড়া ইউনিয়নের মৃত খলিলুর রহমানের পুত্র আ: খালেক পৈত্রিক সূত্রে ও ক্রয়
সুত্রে মদনের পাড়া গ্রামে পাকা সড়ক সংলগ্ন দখলভুক্ত জমিতে ধানের আবাদ করে আসছে। কিন্তু তার ভাগী শরিক বিবাদী মৃত আবুল হোসেনের পুত্র রাজু মিয়া, মৃত ইয়াকুব আলীর পুত্র ইউনুস মিয়া, ও ওয়াদুদ মিয়া, মৃত. ইমান

উদ্দিনের পুত্র সোলায়মান মিয়া গংরা দাঙ্গাবাজ প্রকৃতির এবং আইন ও শালিসে বসার কথাকে অমান্য করে গত ২২ এপ্রিল দুপুরে উক্ত আবাদী জমির সাথে ট্রাক্টর যোগে বিটবালু ফেলে রাখে। এরপর ঐ দিন গভীর রাতে উল্লিখিত আসামীরা জমি দখলের উদ্দেশ্যে আধাপাকা ধানের উপরই বালু ও মাটি ফেলে ভরাট করার চেষ্টা করে। এসময় আ: খালেক ও তার স্ত্রী সন্তান ও অপর ভাইয়েরা বাঁধা দিতে গেলে উল্লিখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে। এ ঘটনায় ২৩ এপ্রিল শুক্রবার আঃ খালেক বাদী হয়ে রাজু মিয়াসহ ৪জনকে আসামী করে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!