
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুবরণকারীরা হলেন- গাবতলী উপজেলার তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুর উপজেলার যুগিগাতী এলাকার জোবেদা খতুন এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার রহিমা বেগম (৮০)। ২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনায় ৩৯ জনের পজিটিভ আসে।
এছাড়া টিএমএসএসে ১৬টি নমুমায় ৪ জনের পজিটিভ এসেছে। বুধবার (২১ এপ্রিল) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১৫৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১৮৬ জন। মৃত্যু হয়েছে ২৮২ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৬৬ জন।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা