
এম.এ রাশেদ,বগুড়া জেলা পতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। বিনোদন দুনিয়ায় কাজের বাইরে অসহায় মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরও একবার অসহায় মানুষের আশার আলো হয়ে দাঁড়ালেন হিরো আলম। নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মানুষদের জন্য ৩০০ জন পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসবের মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী। এ ব্যাপারে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। তিনি আরও বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক