প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ১১:৪৫ এ.এম
বগুড়ায় তিনশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন “হিরো আলম

এম.এ রাশেদ,বগুড়া জেলা পতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। বিনোদন দুনিয়ায় কাজের বাইরে অসহায় মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরও একবার অসহায় মানুষের আশার আলো হয়ে দাঁড়ালেন হিরো আলম। নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মানুষদের জন্য ৩০০ জন পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসবের মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী। এ ব্যাপারে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। তিনি আরও বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.