হোম » খেলা » রাজস্থান রয়্যালস মুস্তাফিজুর রহমান

রাজস্থান রয়্যালস মুস্তাফিজুর রহমান

আওয়াজ অনলাইন : গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২টি মূল্যবান উইকেট। তাই তার উপর আস্থা রেখেছেন তার দল রাজস্থান রয়্যালস।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে সিদ্ধান্ত নিয়েছে বোলিংয়ের।

এর আগে রাজস্থান রয়্যালস খেলেছে দুটি ম্যাচ। প্রথমটিতে পাঞ্জাবের কাছে হারলেও পরেরটিতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। চেন্নাই সুপার কিংসও খেলেছে দুটি ম্যাচ। হেরেছে একটি, জিতেছে একটিতে।

আজকের ম্যাচে দুই দলেই আসেনি কোনো পরিবর্তনা। শেষ ম্যাচের একাদশ নিয়ে নামছে লড়তে।

রাজস্থান রয়্যালস: জস বাটলার (উইকেট-রক্ষক), মানান ভোরা, ডেভিড মিলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রায়ান পরাগ, শিবাম ডুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকট, চেতন সাকরিয়া ও মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়ক্বদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেষ রাইনা, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়, উইকেট রক্ষক), ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার।
/এইচ. ছবি- আইপিএল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!