
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান তারাজুল রবিবার রাতি ৩টা ৩০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১বছর। মৃত্যুকালে তিনি ১পুত্র ও ১কন্যা, ভাই-বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯-ই এপ্রিল
(সোমবার) বাদযোহর নস্কুড়ীপাড়া গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, মতিয়ার রহমান মতি,
কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ও আব্দুল ওহাব মন্ডল, বিএনপির নেতা খোকা, গোল্লা, দিপু, আঃ হালিম, রশিদ, রাজা, লিটু, করিম, শাহীন, মোফাজ্জল, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, সট মাহরুফ, যুবদল নেতা সোহাগ, সেন্টু, মোস্তাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি বসে ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন