হোম » সারাদেশ » শ্যামনগর উপকুলে খাওয়ার পানির দাবিতে মানববন্ধন

শ্যামনগর উপকুলে খাওয়ার পানির দাবিতে মানববন্ধন

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীর ভাঙ্গন কবলিত এলাকাবাসীর আয়োজনে সুপেয় পানির দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করেন সুন্দরবন প্রেসক্লাব ও উপজেলা যুব ফোরাম। ১৯ এপ্রিল (সোমবার) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্ঠা এস এম জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন  ইউপি সদস্য মলিনা রাণী রপ্তান। সুপেয় খাওয়ার পানির দাবিতে বক্তব্য রাখেন,
প্রভাষক দেবদাস সরকার,এস এম জাহাঙ্গীর আলম, ওসমান গনি, সুব্রত গাইন, মোমিনুর রহমান প্রমুখ।প্রভাষক দেবদাস সরকার বলেন, সুপার সাইক্লোন আম্পানে জেলার শ্যামনগর ও আশাশুনি উপকুলের বেড়িবাঁধ ভেঙে সর্বত্র লোনা পানি ঢুকে পড়ে। বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের ভেসে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় এই এলাকার একমাত্র পানির উৎস পানির আঁধার (পুকুরগুলো)। কোথাও কোন সুপেয় পানির ব্যবস্থা না থাকায় এনজিও লিডার্স পানির
ব্যবস্থা করছিল।কিন্তু দশমাস পর তারাও দু’দিন পানি দিতে না পারায় সংকট এখন তীব্র। বেড়ে গেছে পানির জন্য হাহাকার। এ মুহুর্তে প্রশাসন পানির ব্যাবস্থা না করলে মানুষ তীব্র পানি তেষ্টায় মৃত্যুর ঘটনাও ঘটে যাবে।ওসমান গনি সোহাগ বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় বেড়িবাঁধ গুলোর মারাত্মক ভাবে ঝুঁকিপূর্ণ। ইতিপূর্বে পানি উন্নয়ন
বোর্ড বেড়িবাঁধে কাজ করলেও বর্তমানে কোন প্রকার কাজ করেন না তারা। পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির পাল্লা ভারী করছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। মানববন্ধনে প্লেকার্ড, ফেস্টুন ও পানির কলস উপুর করার মাধ্যমে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষেরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!