হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

পাটগ্রামে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  খরিপ-১ মৌসুমে   ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও বীজ দেওয়া হয়।
গত রোববার (১৮ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে এ বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট – ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি মহোদয়।
পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ  মো. হারুন মিয়া প্রমূখ।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বা উফশী জাতের  আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!