হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ফেন্সিডিল ও ইয়াবাসহ ফরহাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ী ধুনট সদরপাড়া এলাকার আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে। থানা সুত্রে জানা যায়, ধুনট থানার এসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল

ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবা জব্দ করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ গ্রেফতারের পর সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় আদালতে পাঠায় ধুনট থানা পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধুবালা জানান, গ্রেফতারকৃত ব্যাক্তি দির্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!