
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি, ডিবি, বগুড়া জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে বগুড়া ডিবির একটি টিম ইং ১৮-৪-২০২১ তারিখ ১৫.৩৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী
বন্দর এলাকাস্থ মোঃ আবু হানিফ সেবু(২৬), পিতা- মোঃ আলী হাসান এর কাঠের দোকানের সামনে হইতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মোয়াজ্জেম হোসেন (৪০), পিতা- মৃত মহির উদ্দিন, সাং- লস্করপুর,থানা- শিবগঞ্জ, জেলা বগুড়া ২। মোঃ রহিম মন্ডল (৩৮), পিতা- মৃত রইস উদ্দিন, সাং- জয়পুরপাড়া, থানা ও জেলা বগুড়াদ্বয়কে আটক করা হয়। অপর দিকে বগুড়া ডিবি অপর একটি টিম ইং ১৮-০৪-২০২১ তারিখ ১৭.০০
ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কামাড়গাড়ী হাড্ডিপট্টি আর্ন্ত থানা বাস টার্মিনাল অফিসের বাম পার্শ্বে ফাঁকা জায়গায় হইতে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আহাদ ওরফে রাহাত (৩৮) পিতা মোঃ নজরুল ইসলাম, সাং-চকসূত্রাপুর চাপড়পাড়া,আসামীর নিজস্ব কোন বসত বাড়ী নাই সে অত্র এলাকায় ভাসমান হিসাবে বসবাস করে। (এপি/ মোঃ আজিজার রহমান, সাং-চকসূত্রাপুর চাপড়পাড়া এর বাসার ভাড়াটিয়া), থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে আটক করা হয়। অপরদিকে বগুড়া ডিবির আরো একটি টিম একই তারিখ ১৭.১৫ ঘটিকার সময়
বগুড়া সদর থানাধীন অদ্দিরগোলা বাজারস্থ বগুড়া টু চন্দনবাইশা গামী রাস্তায় মা-বাবা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (২৬) পিতা মোঃ ফারুক হোসেন, ২। মোঃ সুদীপ্ত শাহিন (৩০) পিতা মোঃ শামসুল হক প্রামানিক, উভয় সাং-বড়পাথার দক্ষিনপাড়া, থানা শাজাহানপুর জেলা বগুড়াদ্বয়কে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীগনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান