
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও সুপ্রিমকার্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি,সাবেক আইনমন্ত্রী বীর মুক্তিযাদ্ধা আ:মতিন খসরু এমপি’র পঞ্চম জানাযা শেষে কুমিল্লার ব্রাম্মণপাড়ার মিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয় । এর আগে সকাল ৮টায় ঢাকার বাসভবনের পাশে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাযা,সকাল ১০ টায় সুপ্রিম কোর্ট মাঠে দ্বিতীয় জানাযা,বা’দ যোহর বুড়িচং
উপজেলা সদরের আনন্দ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা,বা’দ আছর আছর ব্রাম্মনপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ জানাযা এবং নিজ বাড়ী মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁহার পঞ্চম জানাযা অনুষ্ঠিত হয় । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাঁদের স্ব স্ব সামরিক সচিব মতিন খসরুর কফিনে পুস্পস্তবক অর্পন করেন । অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লার ব্রাক্ষনপাড়া উপজেলার মিরপুরে জন্মগ্রহন করেন । বাবা হাজী আ: মালেক ও মা জাহানারা বেগমের সাত ছেলেমেয়ের মধ্যে তিনিই সবার বড় । এক ছেলে ও এক মেয়েসহ দুই সন্তানের জনক তিনি । মাধবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন তিনি । এরপর কুমিল্লা ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন । এলএলবি ও বিকম ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে কুমিল্লা জজকোর্টে যোগদান করেন । ১৯৮২ সালে ১৩ জুলাই হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে অন্তর্ভূক্ত হন এবং ২০১০ সালে জৈষ্ঠ আইনজীবী হিসাবে সুপ্রিমকার্টে অন্তর্ভক্ত হন এই মহান নেতা । ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫(ব্রাক্ষনপাড়া-বুড়িচং) আসন থেকে আ: লীগে প্রার্থী হিসাবে প্রতিদ্ধন্ধীতা করে পরাজিত হলেও ১৯৯১ সালে নৌকা প্রতিকে একই আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এরপর ১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে নিজের বিজয় ধরে
রেখেছিলেন আওয়ামীলীগের বর্ষিয়ান এই নেতা । ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ।
চলতি বছরের ১৫ মার্চ অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি হন তিনি এরপর করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে । দুই দফা তাঁকে আইসিইঊতে নেওয়া হয় । গত ১৩ এপ্রিল অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এবং ১৪ এপ্রিল বিকাল ৪ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সিএমএইচে মারা যান সাবেক এই আইনমন্ত্রী । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান