হোম » প্রধান সংবাদ » রাজৈরের কবিরাজপুর থেকে শাকিল মোল্লা ২৫ নামে এক যুবকের মরদেহ উদ্ধার

রাজৈরের কবিরাজপুর থেকে শাকিল মোল্লা ২৫ নামে এক যুবকের মরদেহ উদ্ধার

মো: সোহেল  সিকদার: মাদারীপুরের রাজৈর থেকে শাকিল মোল্লা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।বুধবার সকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাঁচাবালি গ্রামের একটি মেহগিনি গাছ এ মরদেহ উদ্ধার করা হয়েছে। শাকিল একই ইউনিয়নের বিশম্ভরদী গ্রামের মজিবর মোল্লার ছেলে।

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, বিশম্ভরদী গ্রামের মজিবর মোল্লার ছেলে শাকিল ঢাকার তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাস করে বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছে। লকডাউন ও রমজানের কারনে ১ সপ্তাহ আগে বাড়ীতে আসে। বুধবার ভোরে সেহরী খেয়ে ফজরের নামাজ আদায় করে প্রাতঃভ্রমণের জন্য বের হয়। সকাল ৭ টা বাজলেও বাড়ীতে না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে জমিতে কাজ করতে আসা লোকজন সকাল ৮ টার দিকে কাঁচাবালি গ্রামের শাজাহানের পুকুর পাড়ের একটি মেহগিনি গাছে শাকিলে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

শাকিলের বড় বোন লাইজু আক্তার জানান, আমার ভাই ১ সপ্তাহ আগে বাড়ীতে এসেছে। সে এলাকায় কারও সাথে মিশতো না। সব সময় পড়া নিয়ে ব্যস্ত থাকত। আজ সকালে কি দিয়ে কি হয়ে গেল বুঝতে পারলাম না। রাজৈর থানার ইনস্পেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!