হোম » প্রধান সংবাদ » করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আ: মতিন খসরু এমপি’র মৃত্যু। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ।।

করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আ: মতিন খসরু এমপি’র মৃত্যু। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ।।

বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: বাংলাদেশ আ:লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও বর্ষিয়ান সাংসদ,কুমিল্লা-৫( বুড়িচং-ব্রাম্মনপাড়া) এর সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এমপি করোনায় আক্রান্ত হয়ে আজ বিকাল ৪:৪৫ ঘটিকায় সম্মিলি সামরিক হাসপাতালে (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । জানা গেছে তিনি গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এবং গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাঁকে গত লাইফ সাপোর্ট নেওয়া হয় । তিনি কুমিল্লা কুমিল্লা-৫(বুড়িচং -ব্রাম্মনবাড়া) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৯৬- ২০০১

সালে আ:লীগ সরকারের আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন । গত ১২ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুপ্রিমকার্টের জৈষ্ঠ আইনজীবী  আ:মতিন খসরু এমপি । আ: মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারী কুমিল্লার ব্রাক্ষনপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্ম গ্রহন করেন । তিনি ১৯৭১

সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযাদ্ধা কমান্ডার ছিলেন ।  মৃত্যকালে তাঁহার বয়স হয়েছিল ৭১ বছর । তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।  তাঁহার মৃত্যুতে মান্যবর রাষ্ট্রপতি আ:হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক, কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী শোক প্রকাশ করেছেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!