
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: বাংলাদেশ আ:লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও বর্ষিয়ান সাংসদ,কুমিল্লা-৫( বুড়িচং-ব্রাম্মনপাড়া) এর সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এমপি করোনায় আক্রান্ত হয়ে আজ বিকাল ৪:৪৫ ঘটিকায় সম্মিলি সামরিক হাসপাতালে (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । জানা গেছে তিনি গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এবং গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাঁকে গত লাইফ সাপোর্ট নেওয়া হয় । তিনি কুমিল্লা কুমিল্লা-৫(বুড়িচং -ব্রাম্মনবাড়া) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৯৬- ২০০১
সালে আ:লীগ সরকারের আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন । গত ১২ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুপ্রিমকার্টের জৈষ্ঠ আইনজীবী আ:মতিন খসরু এমপি । আ: মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারী কুমিল্লার ব্রাক্ষনপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্ম গ্রহন করেন । তিনি ১৯৭১
সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযাদ্ধা কমান্ডার ছিলেন । মৃত্যকালে তাঁহার বয়স হয়েছিল ৭১ বছর । তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন । তাঁহার মৃত্যুতে মান্যবর রাষ্ট্রপতি আ:হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক, কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী শোক প্রকাশ করেছেন ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা