
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশার কালাইবাড়ি বাজারে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়ে লকডাউন ঘোষণা করেন সারাদেশের মতো পোরশা উপজেলা তেও উপজেলা নির্বাহি অফিসার পোরশার সব এলাকায় এ ঘোষণা মাইকে প্রদান করেন।
তারপর তিনি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। কিছু দোকানদার মোবাইল কোর্টের অভিযান জানতে পেরে তাৎক্ষণিক দোকান বন্ধ করে পালিয়ে যান। দুইটি দোকান কে ধরতে পেয়ে তাদেরকে অর্থ জরিমানা করে মামলা দেয়া হয়। এ প্রতিরোধের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন।এ লক্ষ্যে নাজমুল হামিদ উপজেলা নির্বাহি পোরশা এর নেতৃত্বে কিছু পুলিশ কনস্টেবলসহ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। যেহেতু দেশে এই করোনাভাইরাস লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়ছে এবং মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে সেহেতু সকল জনগণকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে এ অভিযান পরিচালিত হয়েছিল বলে নির্বাহি অফিসার বলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য