
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রাণিজ আমিষ সরবরাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণিজ আমিষ সরবরাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল প্রমুখ। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনগণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহের নিমিত্তে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় খামারীদের উৎপাদিত ডিম, দুধ ও মাংস ন্যায্যমূল্যে বিক্রয়ের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আমিষ সরবরাহ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ