
মোঃআবদুল মুনাফ পিন্টু,ফেনী প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞার মেহেদী হাসান সেজান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সৌদি আরবের সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়। সেজান উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিম পুর গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।
নিহত সেজানের মামা সুরুজ মিয়া জানান, গত বছর সেজান সৌদি আরব যান। সেখানে ফ্রি ভিসায় কাজ করতেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সৌদি আরবের দাম্মাম শহর থেকে রিয়াদে আসার পথে তায়েফে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেজানের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও জানান, সেজান তার পিতা-মাতার একমাত্র সন্তান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও