হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা বিভিন্ন অপরাধে সাত জনের অর্থদণ্ড

দাগনভূঞা বিভিন্ন অপরাধে সাত জনের অর্থদণ্ড

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি:দাগনভূঞা উপজেলার  দাগনভূঞা বাজারে,‌  বিভিন্ন মার্কেট,দোকানে উপজেলার ভুমি অফিসার  জনাবা গাজালা পারভিন রুহির নেতৃত্বে রবিবার সাতদিনের লকডাউনের ৩য় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য জনগনকে সচেতন করা হয়।
একই  সাথে‌ মোবাইল কোর্ট পরিচালনা করে ০ ৯ জনকে বিভিন্ন অপরাধে ১৫০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।‌ অভিযানে  দাগনভূঞা রিপোর্টর্স ইউনিটি সহযোগিতা প্রদান করেন। এছাড়া অভিযান‌ে দাগনভূঞা থানার  পুলিশ‌   সদস্যগণ সহায়তা করেন। উপজেলা বাসীকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা রাখতে  অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভুমি অফিসার।  তিনি আরও বলেন  জরুরী কাজে  ঘরের বাহিরে গেলে অবশ্যই  মাক্স পরে বাহির হবেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!