
মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকাতে শীতলক্ষ্যায় একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। ওই লঞ্চে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে দ্রুতগামী একটি জাহাজ যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। সাবিত আল হাসান নামের ওই লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। তাদের অনেকেই সাতরিয়ে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।
সুত্রঃনিউজ নারায়ণগঞ্জ

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২