হোম » প্রধান সংবাদ » বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গী  উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে ৩ এপ্রিল শনিবার  দুপুরে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় দুর্গা পুজা মন্ডব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ধোধন করেন ঠাকুরগাও জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো।
হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের ঠাকুরগাও জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  তপন কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  প্রবীর কুমার গুপ্ত, ঠাকুরগাও জেলার সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  বিনোদ চন্দ্র কুন্ডু।   দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি  ও সভাপতি হিসেবে  বিনোদ চন্দ্র কুন্ডু ও সাধারণ সম্পাদক হিসেবে বিদ্যা নাথ বর্মনকে কন্ঠ ভোটে নির্বাচিত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!