
মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে ৩ এপ্রিল শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় দুর্গা পুজা মন্ডব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ধোধন করেন ঠাকুরগাও জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো।
হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের ঠাকুরগাও জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত, ঠাকুরগাও জেলার সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনোদ চন্দ্র কুন্ডু। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সভাপতি হিসেবে বিনোদ চন্দ্র কুন্ডু ও সাধারণ সম্পাদক হিসেবে বিদ্যা নাথ বর্মনকে কন্ঠ ভোটে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী