
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে নিম্নমানের বীজ, কীটনাশক বিক্রির কারণে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার ও ভৈরব থানা পুলিশ। এসময় একটি সারের দোকানেও অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ জন পথচারীকে ৮শ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে গত কয়েক মাস পূর্বে কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভৈরব থেকে বিভিন্ন বীজ, কীটনাশক ও সারের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ওই বীজ, কীটনাশক ও সার ঢাকার খামার বাড়ি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাবের পরীক্ষায় করলা, শশা, লাউ এর বীজ নিম্নমানের পাওয়া যায় এবং সারে যে পরিমাণ জিং ও সালফার থাকার দরকার ছিল তা শূণ্যের কোটায় পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভৈরব পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভৈরব বীজ ভান্ডারের মালিক রমজান মিয়াকে ২০ হাজার টাকা, কৃষক বীজ ভান্ডারের মালিক শহীদ মিয়াকে ২৫ হাজার টাকা ও কীটনাশকের দোকান ঘর পুষ্প এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়ায় মালিক কামাল মিয়াকে ১০ হাজার টাকা একই প্রতিষ্ঠানের কোহিনুর সারে সালফার ও জিং এর পরিমাণ নিম্নমানের থাকায় মালিক শাওন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, নিম্নমানের বীজ বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের ভিত্তিতে বীজ, কীটনাশক ও সারের দোকানে অভিযান পরিচালনা জরিমানা করা হয়। কোভিড-১৯ বাংলাদেশকে বিপথ সীমার দিকে নিয়ে গিয়েছে। এই বিপথ সীমা থেকে উত্তোরণের প্রধান ভূমিকা পালন করেছে কৃষক। খাদ্য নির্ভর এ দেশে কৃষকদের অভিযোগের ভিত্তিতে নিম্নমানের বীজ, কীটনাশক ও সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে করে ভৈরবের ৪টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ায় ৮ পথচারীকে ৮শ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা