হোম » অপরাধ-দুর্নীতি » বাঁশখালীর জোস্যা ডাকাত অস্ত্র-গুলিসহ লোহাগাড়া থেকে আটক

বাঁশখালীর জোস্যা ডাকাত অস্ত্র-গুলিসহ লোহাগাড়া থেকে আটক

সাঈদুর রহমান চৌধুরীঃ চট্টগ্রাম জেলার বাঁশখালীর মো.জসীম উদ্দিন প্রকাশ জোস্যা (৩৩)  ডাকাতকে চট্টগ্রামের লোহাগাড়া থানার বড়হাতিয়া এলাকা থেকে অস্ত্র,গুলিসহ আটক করেছে র‍্যাব-৭।  আটককৃত মো.জসীম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাত বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি হাসিনার বড় বাড়ির বাসিন্দা।তার পিতার নাম নুরুল হুদা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১ টি বিদেশী রিভলবার, ১ টি ওয়ানশুটারগান ও  ১৪ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে র‍্যাব।  বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর মিড়িয়া অফিসার নুরুল আফসার।
র‍্যাব জানায়,জসিম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন  থানায় হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও চাঁদাবাজি, মাদক, বন বিভাগের ডজন খানেক মামলা রয়েছে।    উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী পদক্ষেপ  নেওয়ার জন্য আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!