
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আবারো সরকারি খাস পুকুর থেকে মূল্যবান কালো পাথরের ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি
শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের খনন কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে সেখানকার কাজের লোকজন পুকুর সংস্কারের খনন কাজ করছিলেন। এ সময় ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের সময় মূর্তি পাওয়া যায়। এদিন সকালে স্থানীয়
লোকজন মূর্তিটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন ১৪ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে। ওসি আরো বলেন, গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কালো পাথরের একটি বিষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া