
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে মাস্ক পরিধান না করায় নওগাঁয় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই
জারিমানা করা হয়। মাস্ক মুখে না জড়ি য়ে যারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়েছেন, তাদের অনেককে গুণতে হয়েছে নগদ জরিমানা, সঙ্গে পেয়েছেন বিনামূল্যের মাস্ক। শহরের নিম্ন আয়ের মানুষদের হাতে বিনামূল্যের মাস্ক তুলে দিয়েছেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, কারও বাসা থেকে মাস্ক আনতে মনে নেই, কারও তা পরলে দম বন্ধ লাগে আবার কেউ
কেউ মাস্ক নিয়ে বের হলেও ‘পড়ে গেছে’ পথে- এমনই নানা অজুহাতে করোনাভাইরাস প্রতিরোধের এই উপকরণ পরছেন না বহু মানুষ। বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর সামলানোর পদক্ষেপের অংশ হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সকলকে নওগাঁ জেলা প্রশাসন এর পক্ষ থেকে অনুরোধ আপনারা নিজে ভালো থাকার জন্য হলেও মাস্ক পরিধান করুন, আপনি ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান