
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার পুর্ব কুপতলা ফকিরপাড়া এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করতে বাঁধা দেয়ায় ২৮ মার্চ অনুমান সাড়ে ৬টার সময় সাদেক আলী ও তার দুই ছেলে আনারুল, রায়হান এবং আনারুলের স্ত্রী ফারজানা গংরা প্রতিবেশী আমিনুল ইসলামের বোন চম্পা বেগম ও তার ভাতিজা আতাউর এবং আশরাফুল ইসলামকে এলোপাথারিভাবে মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় চম্পা বেগমকে শ্লীলতাহানী ঘটায় এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় আনারুল ইসলাম।
এর আগেও উল্লিখিত আসামীরা নানারুপ হুমকি ধামকি দেয়ায় বাদী পক্ষ তাদের বিরুদ্ধে সদর থানায় একটি জিডি করেন। বর্তমানে আসামী পক্ষের মারপিটে চম্পা বেগম, আতাউর রহমান এবং আশরাফুল ইসলাম আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মৃত. সামছুল হকের পুত্র আমিনুল ইসলাম বাদী হয়ে আনারুল ইসলামসহ ৪ জনের নামে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করেছেন।
অপর দিকে সবগুলো অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনারুল গংরা বলেন, আমাদের জমিতে আমরা ঘিরা দিতে যাই। কিন্তু তারা বাঁধা দেয়ায় আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২