হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসী দূর্ভোগে

লালমনিরহাটে চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসী দূর্ভোগে

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের খোচাবাড়ী এলাকায় জনসাধারণের জন্য চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২৪ মার্চ এলাকাবাসীর পক্ষে আঃ গফুর লালমনিরহাট জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী মৌজার ১নং বি, আর, এস খাস খতিয়ান ভূক্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে এলাকাবাসী যাতায়াত করে আসছে।  একটি মহল মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে সুষ্ঠ সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। লিখিত অভিযোগের অনুলিপি দিয়েছেন- পুলিশ সুপার, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, লালমনিরহাট পৌরসভার মেয়রসহ অন্যান্য প্রশাসনিক দপ্তরে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!