হোম » প্রধান সংবাদ » জয়পুরহাট আক্কেলপুরে গৃহবধুর নির্যাতন করে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট আক্কেলপুরে গৃহবধুর নির্যাতন করে হত্যা, স্বামী আটক

All-focus

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মেহেরুন নেছা (বুলবুলি) (২০) নামের এক গৃহবধুর কে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনায় জানার পর বুলবুলির মা ছামছুন নাহার বেগম আক্কেলপুর থানায় বাদী হয়ে এজাহার করলে থানা পুলিশ রাকিবুলকে আটক করে । এজহার সুত্রে জানা যায় রোববার উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এক বছর পূর্বে উপজেলার তিলকপুর ইউনিয়নের ভাটকুড়ি গ্রামের আব্দুল

মালেকের মেয়ে বুলবুলির সঙ্গে একই উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের মাজেদুর ইসলামের ছেলে রাকিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রী সঙ্গে বনিবনা না হচ্ছি না। স্বামী রাকিবুল, দেবর, শাশুড়ি,শ্বশুর বিভিন্ন সময় তার উপর বিভিন্ন নির্যাতন মানষিক অত্যাচার করত। এই অত্যাহর সহ করতে না পেরে এর জের ধরে রোববার বিকালে নিজ শয়ন কক্ষে মেহেরুন নেছা (বুলবুলি) আত্মহত্যা করেছে। এ বিষয়ে নিহতের মামা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ভাগ্নিকে বিয়ের পর থেকেই নানা অজুহাতে তার শশুর বাড়ির লোকজন

অত্যাচার করতো। আমার কাছে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই’। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তার স্বামী রাকিবুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে, ময়না তদন্তে রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!