
মোঃ মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালিহাতী পৌরসভার নর্ব-নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নুরুন্নবী সরকার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ওয়ার্ড কাউন্সিলর বৃন্দদের গণ সংবর্ধনা আজ ৩০শে মার্চ বিকেল ৪ ঘটিকার সময় কালিহাতী আর. এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল কালিহাতী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ হাছাম ইমাম খান সোহেল হাজারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব এম এ মালেক ভূঁইয়া, সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান জনাব মো আখতারুজ্জামান সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো আলমগীর হোসেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান