
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করলেন মেয়র উমা চৌধুরী। মঙ্গলবার সকাল দশটার দিকে তার অফিসে এই বই বিতরণ করেন তিনি।চৌধুরী বড়গাছা “ব্র্যাক” পরিচালিত শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী বই।
এছাড়াও ভলিবল,নেট, মাস্ক এবং হ্যান্ডস্যানিটাইজার তুলে দেন তিনি। এই আত্মজীবনী তুলে দেয়া অনুষ্ঠানে তিনি শিক্ষকদের বলেন,ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তাহলে তারা জাতির পিতার আদর্শ নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে পারবে। তিনি আরো জানান, বঙ্গবন্ধুকে না জানা মানেই বাংলাদেশকে না জানা। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান