হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় জামায়াত,বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় জামায়াত,বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন কালে সারা দেশে মৌলবাদি, জামায়াত, বিএনপি চক্র কর্তৃক ধ্বংসযোজ্ঞ, তান্ডবনীলা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রিয় আওয়ামীলীগ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস,এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার,সহ-সভাপতি বুলবুল হোসেন বিদ্যুৎ ভুইয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রহমান আকাশ,সহ-সভাপতি একরামুল হক প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!