হোম » প্রধান সংবাদ » পত্নীতলায় হেফাজতের হরতাল কোনও প্রভাব ফেলেনি

পত্নীতলায় হেফাজতের হরতাল কোনও প্রভাব ফেলেনি

ইখতিয়ার উদ্দীন আজাদ,  পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়েনি। উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা রুটের বাস ও অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। খোলা ছিল দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান। তবে যেকোনও অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সতর্কাবস্থায় রয়েছিল আইন শৃঙ্খলা-বাহিনী। রোববার এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত উপজেলার কোন স্থানে হরতালের পিকেটিং, মিছিল, মিটিং কিংবা বিক্ষোভের কোন খবর পাওয়া যায়নি। হরতালে যেকোনও ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। টহলও দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!