হোম » প্রধান সংবাদ » ধুনটে হরতালের প্রতিবাদে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ধুনটে হরতালের প্রতিবাদে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২৮ শে মার্চ (রবিবার) সকাল সাড়ে ১১ টায় হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন আওয়ামী লীগ। গোসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে গোসাইবাড়ি সাত মাথা থেকে

একটি বিক্ষোভ মিছিল বের করে গোসাইবাড়ি বাজারের মেন মেন সড়ক প্রদক্ষিণ শেষে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে  বিক্ষোভ  মিছিলের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী লিটন,যুগ্ন সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ জিয়া শাহীন, মোঃ মাসুদুর রহমান বাচ্চু, রাবি শাহ,

মোঃ জহিরুল ইসলাম, শাহজাহান আলী, মোঃ তবিবর রহমান, সোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক  মোঃ আব্দুস সালাম,গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সাজেদুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, শ্রমিকলীগ নেতা কাজী সোহাগ,কানন, হালিম, ছাত্রলীগ নেতা শাহীন আলম,রনি, বিপুল,লিখন, মোমিন, নূরুল আলম, বেলাল, মানিক, হেলাল,আশাদুল প্রমখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!