
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে কোভিট-১৯ দ্বিতীয় ধাপ সংক্রমণ রোধে খতিব, ইমাম, মোয়াজ্জেম ও মুসল্লীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
আলোচনা সভায় পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য মাক্স পড়ার জন্য অনুরোধ করেন এবং মসজিদে আগত মুসল্লিরা যাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান।
পরিশেষে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত এর মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা