
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৩টায় লালমনিরহাট সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। উদ্বোধক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আরিফ হোসেন মুন। আমন্ত্রিত অতিথি ছিলেন
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জাহাঙ্গীর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলী হাসান নয়ন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা