
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্ম গ্রহণ করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন ঘন সবুজের মাঝে লাল রক্তের বৃত্ত থাকবে, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন পাখিরা গান গাইবে , যতদিন সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বাঙালির হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবেন না বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের। তিনি গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। বিপক্ষ দল সরকার পতনের আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবেনা। তিনি আরো বলেন দলের শৃঙ্খলা ভঙ্গ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে তিনি
নেতাকর্মীদের প্রতি আহŸান জানান। পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংসদ সদস্য ব্যারিস্টার নিজাম
উদ্দিন জলিল জন, সাংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সাংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল সহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২