হোম » প্রধান সংবাদ » সান্তাহার ষ্টেশনে বানিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উচ্ছেদ অভিযান

সান্তাহার ষ্টেশনে বানিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উচ্ছেদ অভিযান

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম এবং ডিআরএম পাকশি কন্ট্রোলের নির্দেশে সহকারী বানিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল ১০টায় বগুড়ার সান্তাহারে রেলওয়ে জংশন ষ্টেশন প্লাটফর্মে অবৈধ দোকানপাট উচ্ছেদ, হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের যাত্রীদের সেবার মান বাড়াতে সারা বছর ব্যাপী দেশের বিভিন্ন রেল ষ্টেশনে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধ করার চলমান অংশ হিসেবে সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে সোমবার দিনব্যাপী বিভিন্ন ট্রেনে হিজড়া, ভিক্ষুক ও হকারদের উৎপাত বন্ধের অভিযান পরিচালনা করেন সহকারী বানিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ষ্টেশন মাষ্টার হাবিবুর রহমান হাবিব, সান্তাহার রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী, সান্তাহার আরএনবি ইন্সপেক্টর নূর-এ নবী, টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মো: রবিউল ইসলাম, কিশোরী মোহন রায়, ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!