
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মাস্ক পড়ার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ পথচারিদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছেন। জানা গেছে, সারাদেশে করোনার তৃতীয় ঢেউ সংক্রমন প্রতিরোধ কল্পে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি ও সচেতন করার লক্ষে পুলিশকে নির্দেশ দেন। সেই মতাবেক শেরপুর হাইওয়ে পুলিশ গতকাল রোববার সকাল ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড ও ধুনকুন্ডি এলাকায় সাধারণ পথচারিদের মাঝে বিনা মূল্যে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো, বানিউল আনামসহ ক্যাম্পের অফিসার শাহাদত হোসেন, আল হাসান, আরিফ, বেলাল হোসেন প্রমখ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য