হোম » প্রধান সংবাদ » ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬৫) মৃত্যু ঘটেছে। আজ শূক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল পথের জগন্নাথপুুর এলাকায় ২৩৫ নং আউটার সিগনালের নিকট এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ হারুনুজ্জামান রুমেল জানান, খবর পেয়ে মুমুর্ষ অবস্থায় অজ্ঞাত এই নারীকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে নিহত নারী ভবঘুরে প্রকৃতির হতে পারে। রেল লাইনের পাশ দিয়ে অসতর্কাবস্থায় চলতে গিয়ে যে কোন ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারনা করা যাচ্ছে । লাশের সুরুৎহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। এ ছাড়াও নিহতের পরিচয় সনাক্তের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!