হোম » প্রধান সংবাদ » রৌমারীতে দৈনিক গণ মানুষ আওয়াজের প্রতিষ্ঠা বাষির্কাী পলিত

রৌমারীতে দৈনিক গণ মানুষ আওয়াজের প্রতিষ্ঠা বাষির্কাী পলিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৫ম বর্ষে পর্দাপণ ও ৪র্থ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। শুক্রবার (১৯মার্চ)বিকালে রৌমারী সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়। বিকাল ৪ টায় কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

এতে রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজার সভাপতিত্বে, কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী উদ্বোধন করা হয়। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলীর আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ,

দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি একেএম হাসানুজ্জামান, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, দৈনিক দিনকালের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার নাজিম, এস এস ম্যানেজার মোঃ সোলায়মান হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন ও মোঃ মিজানুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!